নিউজ ডেস্ক: আগামীকাল ২৯ জুন ২০২৬ খ্রিঃ রোজ সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের “জাতীয় সম্মেলন-২০২৬” বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তন, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি, মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সভাপতিত্ব করবেন জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি, সম্মানিত সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্মেলনে যোগ দিতে অবশ্যই ৯:৩০ টায় সম্মেলনস্থলে এসে রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।





