গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক, গৌরীপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ক্রীড়াবিদ ফুটবল রেফারী আসলাম ভূইয়া আশীষ এর বুধবার (১ জানুয়ারি) ৭ম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।



