ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বাংলাদেশও ভারতের হুংকারের জবাব দিতে প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশও ভারতের হুংকারের জবাব দিতে প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক : ভারত যেমন হুংকার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুংকার দিতে প্রস্তুত বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হব না।

চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এসব কথা বলেন তিনি।

বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সেন্টমার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই, তবে বর্তমানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এ মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই।

সম্প্রতি সীমান্ত হত্যার পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় দায়ী বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular