ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনদুপুরে এফডিসিতে অঞ্জনাকে শেষ শ্রদ্ধা

দুপুরে এফডিসিতে অঞ্জনাকে শেষ শ্রদ্ধা

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সদ্য প্রয়াত অভিনেত্রী অঞ্জনা রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসি প্রাঙ্গণে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর বনানী কবরস্থানে তাকে শায়িত করানো হবে।

শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন।

মিশা জানান, শনিবার বাদ জোহর অঞ্জনাকে এফডিসিতে নেওয়া হবে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের সহকর্মী থেকে সাধারণ ভক্ত অনুরাগীরা। পরে সেখানেই হবে প্রথম নামাজে জানাজা।

মিশা আরও জানান, অঞ্জনার পরিবারের সাথে কথা বলে জেনেছি, তাদের প্রথম চয়েস বনানী কবরস্থান, সেখানে কোনো কারণে দাফন করা না গেলে জুরাইন কবরস্থান বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে।

এরপর এফডিসি থেকে অঞ্জনার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

বিগত কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে ২৪ ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল।

অঞ্জনা রহমান তার ক্যারিয়ারে ৩ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর (১৯৭৬)। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

এছাড়া মোহনা (১৯৮৩), পরিণীতা (১৯৮৬) এবং রাম রহিম জন (১৯৮৯) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে তিনবার বাচসাস পুরস্কার লাভ করেন।

১৯৭৮ সালে তিনি আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন। রাজ্জাকের বিপরীতে তিনি ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular