ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআফগান-পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ

আফগান-পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে তুমুল উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার (৩ জানুয়ারি) খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। খবর টোলো নিউজের।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত দেড়টায় আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর সংঘাত শুরু হয় এবং ভোর পাঁচটা পর্যন্ত চলে।

খোস্ত প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায়। এর জেরে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে।তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে।

খোস্তের বাসিন্দা হাকীমুল্লাহ বলেন, গতকাল রাত ১টা ৩০ মিনিটে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায় এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর ৫টা পর্যন্ত চলেছে।

খোস্তের আরেক বাসিন্দা দৌলত খান বলেছেন, এসব সংঘাতের কারণে মানুষ নানা সমস্যার কবলে। দরিদ্র ব্যক্তিদের গ্রামে যাতায়াতের সামর্থ্য নেই।

এই হামলার জেরে গত ২৮ ডিসেম্বর আফগান বাহিনী পাল্টা হামলা চালায়। এতে পাকিস্তানের অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছে। এরপর থেকেই দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলছে এবং উত্তেজনা বেড়েই চলেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular