ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনরায়হান রাফীর বাবা মারা গেছেন

রায়হান রাফীর বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে তিনি মারা যান।

এক ফেসবুক পোস্টে চিত্রনায়িকা তমা মির্জা বিষয়টি নিশ্চিত করেছেন।

চিত্রনায়িকা লিখেছেন, আন্টির জন্য, রাফির জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।

তিনি লিখেছেন, রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

তমা আরও লিখেছেন, এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।

জানা গেছে, সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

রায়হান রাফি নির্মিত সর্বশেষ সিনেমা ‘তুফান’। শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পায়।

এ ছাড়া ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ ও ‘সুড়ঙ্গ’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular