ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদসরিষাবাড়িতে কমিউনিস্ট পার্টির গণতন্ত্র অভীযাত্রা

সরিষাবাড়িতে কমিউনিস্ট পার্টির গণতন্ত্র অভীযাত্রা

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণতন্ত্র অভিযাত্রা আয়োজন করে।

রবিবার (২৬ জানুয়ারী) সকালে গণতন্ত্র অভিযাত্রা উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার থেকে শুরু করে বয়রা বাজার হয়ে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে এসে শেষ হয়।
এসময় তার বিভিন্ন বাজার এবং মোড়ে পথসভা করে।

পথসভায় মো.হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার সবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলি আক্কাস, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সভাপতি আব্দুল করিম, সদস্য মো. আলি আকবর প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা গত ৫ আগস্টে গণ-অভ্যুত্থান পরবর্তীতে আশা করেছিলাম দেশে অরাজকতা, দূর্নীতি, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, দ্রব্যমূল্য একটি সহনীয় পর্যায়ে থাকবে, মানুষ নিরাপদে থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতই ফ্যাসিস্ট প্রক্রিয়াই দেশ চালাচ্ছে এই অন্তবর্তীকালীন সরকার। আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলসহ বিভিন্ন দাবীতে তিনদিন ব্যাপি গণতন্ত্র অভিযাত্রা শুরু করেছি। আপনারা জানেন বিগত সরকারের সময় পরপর তিনটি নির্বাচনে দেশবাসী ভোট দিতে পারেনি। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের গণতন্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে ফেলা হয়েছে। তাই আমরা মনে করি, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা জরুরী।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশেই এই অভিযাত্রা গত শনিবার থেকে শুরু হয়েছে। গতকাল জেলা শহর থেকে এই গণতন্ত্র অভিযাত্রা শুরু হয়ে সরিষাবাড়ীসহ প্রতিটি উপজেলায় পথসভা, মিছিল, লিফলেট বিতরণ শেষে আগামী ২৭ জানুয়ারী সোমবার পূনরায় জামালপুর শহরে এসে এই কর্মসূচী শেষ হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular