ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতপুলিশ কর্মকর্তার তিন বছরের কারাদণ্ড

পুলিশ কর্মকর্তার তিন বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক:  খুলনায় আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।

রায়ের সময় পুলিশ কর্মকর্তা আলী আকবার শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মালেক।

জানা যায়, আলী আকবার শেখ সর্বশেষ খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২২ মার্চ তার বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মাহাতাব উদ্দিন।

খুলনা থানার মামলা নং-২৫ (তাং ২২/০৩/১৬)।
মামলার তদন্ত শেষে আলী আকবরকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক নাজমুল হাসান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular