ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতআবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান গ্রেফতার

আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান গ্রেফতার

নিউজ ডেস্ক : আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযানের প্রেক্ষিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি ইসলামপুরে আত্মগোপন করে ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার আসামি।

তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular