ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়৪৪ বিসিএস: ২৬ ফেব্রুয়ারির ভাইভা পিছিয়ে ৬ মার্চ

৪৪ বিসিএস: ২৬ ফেব্রুয়ারির ভাইভা পিছিয়ে ৬ মার্চ

নিউজ ডেস্ক: ৪৪তম বিসিএসের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত মৌখিক পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ৪৪তম বিসিএসের সাধারণ এবং কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

ওইদিনের মৌখিক পরীক্ষা আগামী ৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে পিএসসি জানিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular