ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২, আটক ৫

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২, আটক ৫

নিউজ ডেস্ক : যৌথ বাহিনীর সদস্যদের রাজধানীর মোহাম্মদপুরে সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। যৌথ বাহিনীর এই অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এছাড়া অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এই তথ্যের উপর ভিত্তি করে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তারপর যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু-তিন মিনিট গুলিবিনিময় চলার পর পাঁচ সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণের জন্য যৌথবাহিনীকে জানায়। পরে ওই পাঁচ সন্ত্রাসী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে মৃত পাওয়া যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular