ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ- সভাপতি উম্মে হানি সেতুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ মার্চ শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল সেতুকে ধানমন্ডি থানা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে।

উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের প্রভাবশালী নেত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে দুটি নাশকতা মামলা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনাসহ তিনটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular