ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে অপারেশন ডেভিল হান্টে সাবেক ছাত্রলীগ নেতা ইকরাম হোসেন মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার গৌরীপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকরাম হোসেন খান মামুন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল ইকরাম হোসেন খান। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাজহারুল আনোয়ার বলেন, সাবেক ছাত্রলীগ নেতা মামুনকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular