নিজস্ব প্রতিবেদক : ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের হলরুমে ডিপিডিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় সমিতির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব), ডিপিডিসি শাখার সভাপতি প্রকৌশলী মোঃ রুহুল আমিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, বগুড়া জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম রনিসহ ডিপিডিসি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, ইফতার মাহফিল শুধু ধর্মীয় আচার নয়, এটি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দোয়া মাহফিলে দেশের উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশেষ মোনাজাতে অংশ নেন ডিপিডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



