ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালত২ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

২ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক : সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত সোমবার (১৪ অক্টোবর) সকালে এ আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, পাঁচ আগস্ট বাড্ডা থানার অন্তর্গত এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জড়িত। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়।

আসামিপক্ষের আইনজীবী জানান , আনিসুলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি শুনানিতে বলেন, এর আগেও কয়েকবার তাকে (আনিসুল হক) রিমান্ডে নেওয়া হয়েছে। বারবার রিমান্ডে নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular