ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিচট্টগ্রাম কাস্টমসের ৮ মাসে ৪৮২৭১ কোটি টাকা রাজস্ব আদায়

চট্টগ্রাম কাস্টমসের ৮ মাসে ৪৮২৭১ কোটি টাকা রাজস্ব আদায়

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ৪৮ হাজার ২৭১ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও গত বছরের এই সময়ের তুলনায় তা ৫ হাজার কোটি টাকা বেশি। এমনকি গত ফেব্রুয়ারি মাসে আদায় হয়েছে রেকর্ড ৬ হাজার ১৫২ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫৫ হাজার ৪১৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে চট্টগ্রাম কাস্টম হাউজ আদায় করেছে ৪৮ হাজার ২৭১ কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হিসাবে ৪ হাজার ৮০১ কোটি টাকা বাড়তি আদায় হয়েছে। অথচ অর্থবছরের শুরুর প্রথম তিন মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ভয়ংকর বন্যায় স্থবির ছিল দেশের অর্থনীতি।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গোয়েন্দা নজরদারি ও বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কারণে কমেছে অনিয়ম। যথাযথ শুল্ক আইন মেনেই কার্যক্রম চলছে। এতে বাড়ছে রাজস্ব আয়ের পরিমাণও।

সাম্প্রতিক বছরগুলোতে ডলার সংকটের কারণে আমদানি কিছুটা কম হলেও অর্থ বছরের মাঝামাঝিতে ডলার সংকট কাটতে শুরু করায় ব্যবসায়ীরা পণ্য আমদানির এলসি খোলার সুযোগ পেয়েছে। আর তার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও।

চট্টগ্রাম সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, বিগত কয়েকমাস ধরে ডলার সংকট ও তারল্য সংকট কাটিয়ে ওঠায় বেড়েছে ব্যবসা-বাণিজ্য। এতে বাড়ছে রাজস্ব। যার মাধ্যমে বিপর্যয় ধীরে ধীরে কেটে যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular