নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইলেক্ট্রো-মেডিক্যাল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ডিমিয়া) এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, ডিমিয়ার বর্তমান ও প্রাক্তন সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে কেনিক, ডিমিয়ার সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এছাড়া কেনিক, ডিমিয়ার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আরিফুর ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও ইঞ্জিনিয়ারদের সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইলেক্ট্রো-মেডিক্যাল প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন ও জনস্বাস্থ্যে তাদের অবদানের ওপর গুরুত্ব দেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উন্নতি এবং প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।



