ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধইউক্রেনে রাশিয়ার হামলা নিহত, ১৮

ইউক্রেনে রাশিয়ার হামলা নিহত, ১৮

নিউজ ডেস্ক: আবারো ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রাণ গেছে ৯ শিশুসহ অন্তত ১৮ জনের। আহত হয়েছেন অর্ধশতাধিক। খবর রয়টার্সের।

শুক্রবার (৪ এপ্রিল) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহ-তে চালানো হয় রক্তক্ষয়ী এই অভিযান। কিয়েভের দাবি, ওইদিন সন্ধ্যায় আবাসিক এলাকায় ছোড়া হয় ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে ছিল ক্লাস্টার ওয়ারহেড। অন্তত চারটি স্থানে হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচটি ভবন। ১০তলা একটি ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়েছে।

অন্যদিকে মস্কো দাবি করেছে, ইউক্রেনীয় ইউনিট কমান্ডারদের সঙ্গে পশ্চিমা প্রশিক্ষকদের একটি গোপন বৈঠক চলছিল সেখানে সেটি লক্ষ করেই তারা অভিযান চালায়।

ঢাকা নিউজ/ এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular