ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতিবন্ধ

বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতিবন্ধ

বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ  বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতিবন্ধ বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বুধবার (০৯ এপ্রিল ২০২৫) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক ডায়ালগে তিনি এ কথা জানান।

“Navigating Global Markets- Bangladesh’s Trade and Investment Strategies in the Post LDC Era” শীর্ষক ডায়ালগটির আয়োজন করেছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস (ডব্লিউএআইপিএ), ডব্লিউটিও ইনহেন্সড ইন্ট্রেগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং এফবিসিসিআই। বাণিজ্য উপদেষ্টা বলেন, টেকসই বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে আমরা কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছি। এক্ষেত্রে রেগুলেটরি ফ্রেম-ওয়ার্ককে আরও গতিশীল করা, অবকাঠামো সম্প্রসারণ এবং রপ্তানি বৈচিত্রকরণকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও উইংয়ের প্রধান ড. নাজনিন কাওসার চৌধুরী, বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল, জাপান-বাংলাদেশ চেম্বারের সভাপতি তারেক রাফি ভূঁইঞা, এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অন্যান্যরা।

ঢাকা নিউজ/এস 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular