ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক: বাংলাদেশের মেধাবী তরুণদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান অর্জন, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫’।

এই প্রতিযোগিতায় বাংলাদেশে অধ্যয়নরত অনুর্ধ্ব দ্বাদশ শ্রেণি বা সমমানের (যেমন- পলিটেকনিক ৪র্থ সেমিস্টার) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য হলো দেশের তরুণ প্রজন্মকে বিদ্যালয় পর্যায় থেকেই প্রোগ্রামিং, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনলিপি), কম্পিউটার ভিশনসহ আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও সমস্যা সমাধান পদ্ধতির সাথে পরিচিত করাও হাতে-কলমে দক্ষ করে গড়ে তোলা। এই অলিম্পিয়াডের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণ, প্রাথমিক প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের মূল আয়োজনে অংশ নিতে পারবে এবং নির্বাচিতদের জন্য থাকবে আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ।

ইতোমধ্যে এই অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হয়েছে এবং প্রস্তুতি ও প্রচারণা পর্ব হিসেবে সারাদেশে ‘রোড টু এআই অলিম্পিয়াড’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ এ অংশগ্রহণের জন্য নিবন্ধন চলবে ২০ এপ্রিল ২০২৫ পর্যন্ত। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য http://bdaio.org ওয়েবসাইট ভিজিট করতে হবে।

বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ আয়োজন পাওয়ার্ড বাই রিভ চ্যাট, প্লাটিনাম স্পন্সর ও হোস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এই আয়োজনে অন্যান্য স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, রকমারি ডট কম, বিজ্ঞান চিন্তা, কিশোর আলো।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular