ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন চাল নিয়ে mv THAI BINH 09 জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
০৩ ফেব্রুয়ারি,২০২৫ তারিখে সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে mv THAI BINH 09 জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলো, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
ঢাকা নিউজ/এস



