ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশআবহাওয়া অফিসের সতর্কতা সংকেত প্রত্যাহার

আবহাওয়া অফিসের সতর্কতা সংকেত প্রত্যাহার

নিউজ ডেস্ক : গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের পেছনে থাকা স্থল সুস্পষ্ট লঘুচাপটি এখন গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের চারটি সমুদ্র বন্দরে দেওয়া সব সতর্কতা সংকেতও প্রত্যাহার করা হয়েছে।

শনিবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, “স্থল সুস্পষ্ট লঘুচাপটি মোটামুটি গুরুত্ব হারিয়ে ফেলেছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় আর ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই।”

তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এসময় তিনি আরও বলেন, “দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে।”

আবহাওয়াবিদরা জানান, সামনে ভারি বর্ষণের সম্ভাবনা নেই, তবে বর্ষা মৌসুমে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলতে পারে।

বঙ্গোপসাগরে মঙ্গলবার সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পর্যায়ক্রমে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের রূপ নেয়। এরপর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টির মধ্যেই সেটি আবার দুর্বল হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও শনিবার তা কার্যত গুরুত্ব হারায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular