ময়মনসিংহ ব্যুরো : হাওর অঞ্চল ও ভাটি বাংলার প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ মোহনগঞ্জ পৌরসভার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১জুন) পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ভিত্তি প্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক ভাবে ফিতা কেট উদ্বোধন করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও মোহনগঞ্জ পৌর প্রশাসক জুয়েল আহমেদ। দীর্ঘদিন পর উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের আন্তরিক প্রচেষ্টা ও চেষ্টা তদবিরে পৌর ভবন নির্মাণ কাজটি শুরু করা সম্ভব হয়েছে। এর জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুধীজন সুদক্ষ পৌর প্রশাসক জুয়েল আহমেদকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এম এ কাদের, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মো: মমিনূল ইসলাম, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইকরামূল হোসেন, পৌর প্রকৌশলী সাইফুল আমিন, জেলা বি এনপির সদস্য মাহবুবুন্নবী শেখ, সওরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি জাহাঙ্গীর, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম এরশাদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন প্রমুখ।
ভবন নির্মাণ প্রকল্পের প্রাক্কলন ৪ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ৭৯০ টাকা। সারওয়ার জাহান প্রাইভেট লিমিটেড ঠিকাদারী প্রতিষ্ঠান এই কাজটি বাস্তবায়ন করছে। আগামী ২০২৭ সালের ১লা জানুয়ারির মধ্যে বড় ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে।



