ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুরে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

গৌরীপুরে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো. মাসুদ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১জুন) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের জজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মাসুদ পেশায় একজন ইজিবাইক চালক। গাড়ি চালানোর পাশাপাশি সে গাছ কাটার কাজও করতো। স্থানীয় কাঠের বেপারী আনিসুর রহমান খোকন রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিমপাড়া গ্রামে একটি আম গাছ ক্রয় করেন। শনিবার খোকন ওই গাছ কাটার জন্য মাসুদকে বীরপশ্চিমপাড়া গ্রামে নিয়ে যায়। গাছের ডাল কাটার সময় মাসুদ গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular