ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযো

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযো

যুদ্ধবিরতির পর ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করেছে।

এ হামলার পর ইসরায়েলের জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। খবর আল জাজিরার

এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর জানানোর পর দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘তেহরান কাঁপবে’।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনের’ অভিযোগ তুলে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়াল জমির লিখেছেন, ‘ইরান সরকার যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে। আমরা এর কড়া জবাব দেব।’

এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’

স্থানীয় সময় মঙ্গলবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন ট্রাম্প। এর আগে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর বিবিসির।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular