ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসরকারি ট্রেজারিতে শুল্ক-কর সরাসরি জমা

সরকারি ট্রেজারিতে শুল্ক-কর সরাসরি জমা

ডেস্ক নিউস: নতুন অর্থবছরের শুরুতে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অটোমেটেড চালানের মাধ্যমে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে এ-চালানের সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়ার এ ব্যবস্থা চালু করল জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এবং অর্থবিভাগের iBAS++ টিম। জাতীয় রাজস্ব বোর্ড শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায়। এখন থেকে যেকোনো সময় যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এ- চালানের মাধ্যমে জমা দেওয়া এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের ট্রেজারিতে জমা হবে।

অর্থ বিভাগের iBAS++ স্কিমের এ- চালান সিস্টেম ও জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেশন সম্পন্ন করে iBAS++ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ১ ও ২ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর ৩ জুলাই সোনালী ব্যাংক কাস্টমস হাউসসহ সকল তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক-কর সরাসরি সরকারি ট্রেজারিতে জমা করা শুরু হয়েছে। এদিন ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার বেশি কাস্টমস শুল্ক তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular