ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপ্রথমবার নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ

প্রথমবার নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারি সফরে শনিবার (৫ জুলাই) আসছেন তিনি। গত ৩০ জুন উপদেষ্টার একান্ত সচিব ড. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে সড়ক পথে ঢাকা থেকে নবীনগরে আসবেন ড. সালেহউদ্দিন আহমেদ। সকাল ১০.৩০ মিনিটে নবীনগর স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করবেন। দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। পরে বিকেল পাঁচটায় ঢাকার পথে রওয়ানা দিবেন। এই সফরে তিনি পৈতৃক বাড়ি নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রাম পরিদর্শন করবেন কিনা সফরসূচিতে নেই।

এ দিকে নবীনগরের সন্তান ড. সালেহউদ্দিন আহমেদ আসার খবরে সাধারণ মানুষের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

উপদেষ্টাকে বরণ করতে নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।

তিনি বলেন, উপদেষ্টা মহোদয় নবীনগর আসছেন, এটা আনন্দের সংবাদ। এই সংবাদ পাওয়ার পর থেকেই আমরা স্যারকে বরণ করতে কাজ শুরু করে দিয়েছি। জেলা প্রশাসক স্যারও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন আমাদের প্রস্তুতির বিষয়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular