নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিহত তিন মাদরাসা শিক্ষার্থীদের তিন পরিবারকে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার চরআলগী গ্রামে গিয়ে তাদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার ও নগদ অর্থ। এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মান্নানসহ নিহতদের পরিবারের সদস্যরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা সামগ্রী পেয়ে নিহত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১ জুলাই নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদরাসায় যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে চরআলগী গ্রামের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরবর্তীতে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় চরআলগী গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।



