ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জে পবিত্র আশুরার আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পবিত্র আশুরার আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান। এতে বিশেষ আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ড. মাওলানা কামরুল হাসান। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজার শফিকুল আলম সারোয়ারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন করিমগঞ্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার হাফেজ মাওলানা একেএম মস্তোফা কামাল, মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাওলানা সাদেকুজ্জামান খন্দকার, হাফেজ মাওলানা হুমায়ুন কবির মিল্লাতী, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। পরে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular