ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুলিয়ারচরে তেলের গাড়ি দুর্ঘটনা কবলিত, স্থানীয়দের তেল লুট !

কুলিয়ারচরে তেলের গাড়ি দুর্ঘটনা কবলিত, স্থানীয়দের তেল লুট !

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একটি তেলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে। এসময় গাড়ি থেকে তেল লুট করে নিয়ে গেছে স্থানীয় লোকজন। সোমবার (৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের দক্ষিণে কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) বিকেলে তেলবাহী (ডিজেল) যমুনা গাড়ি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের দক্ষিণে কাঁঠালতলা এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে তেলবাহী (ডিজেল) যমুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটি ভেঙে গাড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। পরে গাড়িতে থাকা ড্রাইভারসহ দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনা কবলিত গাড়িটিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) ছিল বলে জানা গেছে। এসব জ্বালানি তেল (ডিজেল) স্থানীয় লোকজন গাড়ি থেকে লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম তেলের গাড়ি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular