ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশইসলামপুরে যমুনা নদী ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন

ইসলামপুরে যমুনা নদী ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর উপজেলা সাপধরী ইউনিয়নের কটাপুর বাজার,কোদাল ধোঁয়া থেকে রাজারপুর রায়েরপাড়া পর্যন্ত যমুনা নদীটির দক্ষিণ পয়েন্টে ভয়াবহ ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কটাপুর,কোদাল ধোঁয়া, রাজাপুর, রায়ের পাড়া ও জিগাতলা এলাকাবাসীর আয়োজনে ভাঙ্গন কবলিত কোদাল ধোঁয়া ঘাটে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বকুল খান, মাসুদ মাস্টার,রহমান,শহিদ মন্ডল,হামিদুল ইসলামসহ এলাকাবাসী বলেন, সাপধরী কটাপুর ভায়া কোদালধোঁয়া হয়ে আইড়মারী পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যমুনা ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।

নদী ভাঙনে ঘরবাড়ি,ফসলী জমি নদী গর্ভে চলে যাচ্ছে। ভাঙন রোধে এখনি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সাপধরী ইউনিয়নের কটাপুর, কোদালধোঁয়া, দক্ষিণ কোদাল ধোঁয়া, আইড়মারী, জিগাতলা, ভাংবাড়ীসহ ৫টি গ্রামের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি ইদগাহ মাঠ, ব্রিজ-কালভার্টসহ ২০হাজার মানুষের চলাচল, বসতবাড়ি, হাজার হাজার একর ফসলি জমি নদী গর্ভে চলে যাবে। এলাকাবাসী প্রশাসনের নিকট দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular