ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশআ . লীগ নেতা সালাম মেম্বার গংদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন!

আ . লীগ নেতা সালাম মেম্বার গংদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন!

সোহানুর রহমান সোহান ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে শিবপুর ইউনিয়নের জামালপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে প্যারালাইস্ট রোগী নীল মিয়া সরকারের ছেলে মেরাজ মিয়া সরকারকে গলা কেটে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং পরবর্তীতে তাকে মিথ্যা ডাকাতি মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই,শুক্রবার বিকাল ৫টায় ভুক্তভোগী মেরাজ মিয়া সরকারের পরিবারের সদস্যদের উদ্যোগে ভৈরব দুর্জয় মোড় এলাকার আমেনা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করেন, গুরুতর আহত মেরাজ মিয়ার স্ত্রী তানজিনা আক্তার। তিনি বলেন, “গত ৭ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় পৌর শহরের কালিপুর গ্রামের শ্বশুর বাড়িতে অবস্থানকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আ. লীগ নেতা ছালাম মিয়া ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে মেরাজ মিয়াকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। তারা মেরাজকে ঘর থেকে বের করে ধারালো ছুরি ও কিরিচ দিয়ে মাথা, গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে।”

তিনি আরও বলেন, “পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাকে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই ছালাম মিয়া মিথ্যা ‘হাঁস চুরি ও ডাকাতি’র অভিযোগ এনে ভৈরব থানায় একটি মামলা দেয়। পুলিশ কোনো সত্যতা যাচাই না করে আহত মেরাজ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।” এছাড়াও ভুক্তভোগী বোন বাউল শিল্পী তানিয়া সরকার বলেন, আমার ভাইকে যারা মৃত্যুর দোয়ারে পাঠিয়েছে আমি সেই আওয়ামী দোসর সালাম মেম্বার গংদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, মিথ্যা মামলার প্রত্যাহার এবং মেরাজ মিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular