ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: গোপন তৎপরতায় মব সৃষ্টির অপচেষ্টাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে ইসলামপুরে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শহরের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বক্তব্য রাখেন। তিনি বলেন,দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভূত্থ্যানের পটভূমি তৈরি হয়েছিলো। বিএনপি ৩৬ দিনে তৈরি হওয়া কোন দল নয়। আমরা সতর্ক করছি আরেকবার যদি এই গুপ্তচক্র জাতীয়তাবাদী ছাত্রদলের নামে মিথ্যা অপপ্রচার চালায়। এখন যারা তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে রাজপথে তাদের জবাব দেয়া হবে।

এতে পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী,উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,আবির আহমেদ বিপুল মাস্টার,উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলুসহ যুবদল,ছাত্রদল,কৃষকদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular