ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশে ভোটার নিবন্ধন শুরুর অনুমোদন

যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশে ভোটার নিবন্ধন শুরুর অনুমোদন

প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে আরও পাঁচটি দেশে নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এনআইডি সেবা নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনু বিভাগের এএসএম হুমায়ুন কবির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কাজ শুরু করতে নতুন করে আরও পাঁচটি দেশের সম্মতি পেয়েছি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৯ দেশের ১৬টি মিশন অফিসে কাজ চলমান রয়েছে। দশম দেশ হিসেবে চলতি জুলাই মাসে কাজ শুরু হবে জাপানে। মধ্য জুলাইয়ে শুরু করার কথা থাকলেও স্থানীয় কারিগরি সুবিধার (পাবলিক আইপি পেতে বিলম্ব) শেষে শিগগির চালু হবে।

এনআইডি ডিজি বলেন, নতুন পাঁচটি দেশে নিবন্ধন শুরুর প্রাথমিক প্রস্তুতি কাজ চলছে। এর জন্য ইকুপমেন্ট প্রস্তুত করতে হবে, জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইনট্রিগেশনের বিষয়গুলো রয়েছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে লস এঞ্জেলসের পাশাপাশি নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেগুলোতে চালু করার সম্মতি মিলেছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত নয়টি দেশে মোট আবেদন করেছেন ৪৮ হাজার ৮০ জন প্রবাসী ভোটার। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৯ হাজার ৬৪৬ জন; যার মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী প্ভোটার হয়েছেন।
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে।

দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে তৎকালীন কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর কোভিড মহামারিতে সেই উদ্যোগ থমকে যায়।

পরে আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নিলেও গত কমিশনের সময় ২০২৩ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় বর্তমান এএমএম নাসির উদ্দিন কমিশন কার্যক্রম শুরু করে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ১৬টি মিশন অফিসে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ৪০ দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular