ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহোসেনপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালন

হোসেনপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালন

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

উপজেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ফ‌রিদ-আল-সোহান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মারুফ হোসেন, উপজেলা যুবদ‌লের আহবায়ক সাফায়েত হোসেন সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন ভূইয়া প্রমুখ।

আলোচনা সভায় উপ‌স্থিত ছিলেন-উপজেলা কৃ‌ষি কর্মকর্তা এ‌কেএম শাহজাহান ক‌বির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, উপজেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা মুহম্মদ জিয়াউর রহমান, উপজেলা প‌রিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আঞ্জুমান ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার এমদাদুল হক প্রমুখসহ আরও অনেকেই। পরে জুলাই শহীদদের স্মরণে দোয়া করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular