ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে ভারতীয় ব্লেডসহ দুই কারবারী আটক

জামালপুরে ভারতীয় ব্লেডসহ দুই কারবারী আটক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ব্লেড উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বুধবার ভোরে সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় অভিযান এসব উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেন(৩২) ও একই উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামানের ছেলে আবুল খায়ের(২২)।

জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর হয়ে টাঙ্গাইলের মধুপুরগামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় ৪ লাখ ৭৪ হাজার ভারতীয় জিলেট ব্লেডসহ একটি মাইক্রোবাস জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট ব্লেডর অনুমানিক মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা।

ক্যাম্প কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হবে এবং র‌্যাবের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular