ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশইসলামপুরে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

ইসলামপুরে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর সরকারি জেজেকেএম গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম পুনরায় যোগদানের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭জুলাই) ইসলামপুর সরকারি জেজেকেএম গার্লস হাইস্কুল এন্ড কলেজ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে বিক্ষোভ মিছিল মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও শিক্ষিকা নাহিদা আক্তার খানম সুলেখা, ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মিঠুন, পৌর মহিলা দলের সভানেত্রী রিনা আক্তার কাপাসি, ছাত্রনেতা রাফিয়ান জামান বিশাল,শিক্ষার্থী রৌদশী আক্তার, অভিভাবক রেখা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন গত ২০২০ সালে ফেব্রুয়ারী মাসে আন্তঃনগন তিস্তা ট্রেনের কেবিনে স্কুলের শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় অধ্যক্ষ আব্দুস সালাম জিআরপি থানা পুলিশের হাতে আটক হন। পরে অভিবাবকদের আন্দোলনে বরখাস্ত হন আঃ সালাম। আদালতের রায়ে পূনরায় যোগদানের বিষয়টি জানাজানি হলে অভিবাবক ,শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে অবাঞ্চিত ঘোষনা করে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular