ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানসব গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছে

সব গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছে

নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট শাট ডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার ৫ দিন মেয়াদে দেশের সব গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনামূল্যে গ্রাহকদের ১ জিবি ইন্টারনেট দেওয়া যায় কিনা সে বিষয়ে বিটিআরসি একটি প্রস্তাব দেয় মোবাইল ফোন অপারেটরদের। দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রনোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনা মূল্যে ৫ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা ফ্রি দিচ্ছে।

বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করে।

যেভাবে পাবেন:

আজ থেকে ৫ দিন মেয়াদে ১ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা পেতে নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে গ্রাহকদের।

ডায়াল কোড

গ্রামীণফোন: *121*1807#

বাংলালিংক: *121*1807#

রবি: *4*1807#

টেলিটক: *111*1807#

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৭ জুলাই রাতে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। সেই বিষয়টিকে মাথায় রেখেই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular