ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভৈরবে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী'র প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভৈরবে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী’র প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহানুর রহমান সোহান ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:- কিশোরগঞ্জের ভৈরবে উপজেলাস্থ শিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামালপুর এলাকার লীল মিয়া সরকারের ছেলেও মেয়ে ডাকাত দলের সদস্য একাধিক মামলার আসামি মেরাজ সরকার ও তার আপন বোন বাউল শিল্পী নামধারী মাদক সম্রাজ্ঞী তানিয়া সরকারের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় এলাকার সুশীল সমাজের ব্যাক্তিদের বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ ১৯ জুলাই ( শনিবার) সকালে ভৈরব প্রেসক্লাবে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, ডাকাত মেরাজ সরকার দ্বারা ভুক্তভোগী হোসেন মিয়া তার বক্তব্যে বলেন, অত্র এলাকার শীর্ষ ডাকাত মেরাজ ও তার বোন বাউলনামধারী মাদক সম্রাজ্ঞী তানিয়া এলাকায় অপরাধের স্বার্গরাজ্য গড়ে তুলেছে কেউ তার প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানি করা হয়।

আরেক ভুক্তভোগী ডাকাত মেরাজের আপন চাচা, জিল্লুর রহমান কান্নাজড়িত কন্ঠে বলেন, এই ডাকাত ও মাদক সম্রাজ্ঞী ভাই বোন আমার বংশের কলঙ্ক আমি নিজে তাদের দ্বারা ভুক্তভোগী জীবনটা প্রায় শেষ আর কি বলবো !

বর্তমান সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থারগুলোর কাছে এ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আল- বাকের ঝলক বলেন, আমাদের এলাকার অন্যায় অত্যাচারের প্রতিবাদী ইউপি সদস্য আঃ সালাম মেম্বার এই অপরাধীদের বিরুদ্ধে এলাকাবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলায় আজ সেই অপরাধীদের দ্বারা তিনি নিজে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আসামী হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে এ দুই ভাই বোনেকে আইনের আওতায় আনার দাবি জানান।

এছাড়াও ডাকাত মেরাজের হাতে নির্যাতিত আরো অনেকে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় এলাকাবাসী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular