শেরে ই বাংলা সাংস্কৃতিক জোট এর উদ্যেগে আয়োজিত আজকের “শের-ই-বাংলা ও মানবতা “শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে “ শেরে বাংলা ষ্টার এওয়ার্ড -২০২৫ “
ঢাকার পল্টনে একটি অভিজাত হোটেল অর্ন্যাটে আজ সন্ধায় ভাষাসৈনিক ছালেহা বেগমকে মরোনোত্তর সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়ে ।
সম্মাননা স্বারকটি শেরে বাংলা এ. কে. ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচীব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং অনুষ্ঠানের সভাপতি বিচারপতি মীর হাসমত আলীর কাছ থেকে গ্রহন করেন ভাষা সৈনিক ছালেহা বেগমের বড় ছেলে সৈয়দ শাকিল আহাদ ও তার মেয়ে সৈয়দা ফরিদা আক্তার ।
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন বিষয়ে আলোচনায় শেরে বাংলা এ.কে ফজলুল হকের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভাষাসৈনিক ছালেহা বেগম কে প্রদত্ব ১৯৫২ সালের তৎকালিন বহি:ষ্কারাদেশ ময়মনসিংহ মুসলীম গার্লস স্কুল থেকে মরোনোত্তর বাতিল করার জন্য জোর দাবী জানান ।



