ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ২

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ২

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান (৬০) কে গ্রেপ্তার করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৯ টার দিকে তাঁকে আড়–য়াবর্নী গ্রামের নিজবাড়ির পাশের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন খান উপজেলার আড়–য়াবর্নী গ্রামের মৃত রত্তন খানের ছেলে। শনিবার (১৯ জুলাই) তাঁকে আদলাতে প্রেরণ করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন খানের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক (মামলা নং-০৪, তারিখ-০৬/০৩/২৫ খ্রিঃ) মামলাসহ দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়–য়াবর্নী গ্রামের নিজবাড়ির পাশের একটি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া শুক্রবার (১৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে বড়বাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক রোকা শেখ (৫০) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular