শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেল। শনিবার (১৯ জুলাই) রাতে বাজারে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনআনী বাজারের ব্রিজপাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টিঁ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। খবর পেয়ে শনিবার (১৯ জুলাই) রাতে বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনআনী বাজারে আসেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান গুলো পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। পরে উপস্থিত ব্যবসায়ী ও সর্বস্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেল বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়েছেন।
অন্তবর্তীকালীন সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন তিনি। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন সাবেক এ সংসদ সদস্য।
এ সময় হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



