ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedহোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামে
এই ঘটনা ঘটে।

নিহত রাজন মিয়া (৩২) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামের মো. হবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিলেন রাজন মিয়া (৩২)। এসময় অসাবধানতাবসত তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষযটি নিশ্চিত করে জানান, এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular