ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশআখাউড়ায় আওয়ামীলীগের ৩ নেতা-কর্মী, কসবায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

আখাউড়ায় আওয়ামীলীগের ৩ নেতা-কর্মী, কসবায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু, উপজেলা যুবলীগের সদস্য,কলেজপাড়ার বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন ও ধরখার ইউনিয়ন যুবলীগের সদস্য, বনগজ গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম শফিক। তাদেরকে রোববার আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন তিন জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের কে গ্রেপ্তার করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুর রউফ-(৫৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার শাহপুর গ্রামের নিজ বাড়ি থেকে করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুর রউফ পৌরসভার শাহপুর গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, চলতি বছরের এপ্রিল মাসে কসবা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ১৩ নম্বর এজহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রউফ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular