ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিপাটক্ষেত থেকে ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

পাটক্ষেত থেকে ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের একটি পাটক্ষেত থেকে সুইট (২১) নামে এক ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে স্বজনদের দেওয়া তথ্যে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুইট উপজেলার বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে সুইট তার বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তখন তিনি গোপালপুর বাজারে ছিলেন বলে জানান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সোমবার দুপুরে বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে পাশের পাটক্ষেতে সুইটের বাবাই তার ছেলের মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে, যা হত্যার ইঙ্গিত দেয় বলে ধারণা করছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular