ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়মাইলষ্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার নির্দেশ খালেদা জিয়া ও তারেক...

মাইলষ্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার নির্দেশ খালেদা জিয়া ও তারেক রহমানের

নিউজ ডেস্ক: উত্তরায় মাইলষ্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার জন্য দলের তা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

সোমবার জাতীয় বার্ণ ইন্সটিটিউটে আহত শিক্ষার্থীদের দেখার পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের শীর্ষ নেতৃত্বে এই বার্তার কথা জানান।
তিনি বলেন, ‘‘ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি। চিকিতসকরদের সাথে আহত শিশুদের অবস্থা সম্পর্কে জেনেছি। আমাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে উদ্বিগ্ন। আমি আ্‌হতদের সর্বশেষ অবস্থা জেনে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি।”

ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতা-কর্মীদের আহতদের পাশে থাকার জন্য বলেছেন। আহতদের রক্তের যেন সংকট না হয় সেজন্য যেসব হাসপাতালে আহতরা আছেন তাদের পাশে থেকে প্রয়োজনীয় রক্ত পৌঁছানোর জন্য বলেছেন। সেভাবে আমরা নির্দেশনা সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি।”

বিএনপি মহাসচিব বলেন, ‘‘ আমি এখানে এসেছি আহতদের সম্পর্কে ডাক্তার সাহেবের সাথে কথা বলেছি। ডাক্তার সাহেব বললেন, এখানে ৫২জন রোগী আছে তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমুর্ষ অবস্থায় আছে, তাদের অবস্থা আশংকাজন… তাদের শ্বাসনালী পুঁড়ে গেছে।”

আমরা আল্লাহতালার কাছে দোয়া করছি যে, যারা আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। ”
স্থায়ী কমিটির জরুরী বৈঠক : রাতে তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরী বৈঠক হয। উত্তরায় প্রশিক্ষন বিমান বিধ্বস্তে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় দলীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত হয়। আহতদের সার্বক্ষনিক খোঁজ-খবর নেয়ার জন্য নেতৃবৃন্দকে নির্দেশ দেন তারেক রহমান।

দূর্ঘটনার পর সিনিয়র নেতাদের নিয়োজিত করলেন তারেক রহমান : দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে সম্মিলিত পেশাজীবীদের আলোচনা সভায় ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার পরপরই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ছুটে যান জাতীয় বার্ণ ইন্সটিটিউটে। দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনসহ নেতৃবৃন্দকে পাঠান উত্তরার দিয়াবাড়িতে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলামকে উদ্ধারকারী টিমসহ এ্যাম্বুলেন্সের বহর নিয়ে উত্তরার মাইলস্টোনের বিমান দূর্ঘটনাস্থলে ছুঁটে যান এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

ডক্টরস অ্যাসোসিয়েন, নার্সেস অ্যাসোসিয়েশন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উত্তরায় স্বেচ্ছাসেবক দলও কাজ শুরু করেছেন বলে কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়।

শোক : তারেক রহমান এক শোকবার্তায় মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘ এই ঘটনায় সারা জাতি শোকে মুহ্যমান। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দূর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি।”
‘‘ আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামীন যেন সেইসব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিমান দূর্ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে দূর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর হয়ে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

ঢাকা নিউজ/ এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular