গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি মো. সাজ্জাতুল ইসলাম সাজ্জাতের পিতা গৌরীপুর উপজেলার নহাটা গ্রাম নিবাসী মো. গোলাম মোস্তফা (৮৫)
মঙ্গলবার (২২জুলাই ২০২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩পুত্র ১কন্যা সন্তান, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মো. গোলাম মোস্তফার মৃত্যুতে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন ও সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, গৌরীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু গভীর শোক প্রকাশ করেছেন।



