ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর লাশ উদ্ধার

কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সিমা বেগম (২২) নামে এক গৃহবধূর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার ছয়সূতী টিএনটিপাড়া সংলগ্ন রেললাইন থেকে তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়।

নিহত সিমা বেগম (২২) উপজেলার ছয়সূতী টিএনটিপাড়া এলাকার শাহিন মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার ছয়সূতী টিএনটিপাড়া সংলগ্ন রেললাইনে সিমা বেগম (২২) এর দ্বিখণ্ডিত লাশ পড়েছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানান। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এই ঘটনার পর থেকেই নিহত সিমার স্বামী শাহিন, শ্বশুর ও শাশুড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। পারিবারিক কলহের জের ধরে সিমাকে হত্যা করে তার লাশ রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে, যাতে এটি আত্মহত্যা হিসেবে প্রচার করা যায় এবং হত্যাকারীরা আইনের হাত থেকে বাঁচতে পারে-এমনটাই বলছেন নিহত সিমার স্বজনরা।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, না-কি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। নিহত ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular