ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কাউছার (২৫) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর গ্রামের মো. সুনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে বাড়ির পাশে নামা জমির গর্ত থেকে মাছ ধরতে যান কাউছার (২৫)। এসময় বৈদ্যুতিক মোটর লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক হোসেন বিষযটি নিশ্চিত করেছেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular