ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তাড়াইলে এলাকাবাসীর মানববন্ধন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তাড়াইলে এলাকাবাসীর মানববন্ধন

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন পালন করেছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাওয়ার ইউনিয়নের মাখরান বিলপাড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে পাঁচ শতাধিক কৃষকসহ এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিদ্দীকুর রহমান, জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মুহাম্মাদ, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মাস্টার, সমাজসেবক আবু তাহের মরাজসহ আরো অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন বিলের শ্রেণি পরিবর্তন করে কয়েকটি বাঁধ নির্মাণ করে জলবদ্ধতা সৃষ্টি করে রেখেছে এবং বিলের মধ্যে বিভিন্ন খাদ সৃষ্টি করে লাখ লাখ টাকার মাটি বিক্রি করছে। এলাকার সাধারণ মানুষ বর্ষার সময়ও তাদের নিজস্ব জমিতে মাছ ধরতে পারেন না। এলাকার কৃষকগণ এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের নামে
মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

বক্তারা জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মনের অন্যায়ভাবে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular